সমাজের আলো। গোল্ডেন হরাইজ়ন একটি এয়ার-লঞ্চড ব্যালিস্টিক মিসাইল। অর্থাৎ, এটিকে যুদ্ধবিমান থেকে আকাশপথে ছোড়া যায়। গোল্ডেন হরাইজ়নকে ভূগর্ভস্থ কমান্ড বাঙ্কার, শক্তিশালী সামরিক কাঠামো এবং পারমাণবিক অস্ত্রাগারে আঘাত হানার জন্য তৈরি করা হয়েছে। পুরু কংক্রিট কাঠামো এবং মাটির নীচে সুরক্ষিত শত্রুঘাঁটিতে আঘাত করতে সক্ষম এই ইহুদি অস্ত্র।
ব্রহ্মসের থেকেও তেজি। ১৫০০ থেকে ২০০০ কিলোমিটার দূর থেকে উড়ে নিখুঁত লক্ষ্যে শত্রুঘাঁটি নিকেশ করতে সক্ষম। ইহুদি প্রযুক্তিতে তৈরি সেই মারণাস্ত্রই এ বার ভারতীয় বিমানবাহিনীর হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে নয়াদিল্লির। ভারতীয় বিমানবাহিনী ইজ়রায়েলের থেকে যে হাতিয়ারটি কিনতে চাইছে তার পোশাকি নাম ‘গোল্ডেন হরাইজ়ন’।জঙ্গিশিবির গুঁড়িয়ে দেওয়ার জন্যই হোক কিংবা ‘অপারেশন সিঁদুর’-পর্বে শত্রুর বিমানবাহিনীর গতিবিধির উপর নজরদারি, ‘বন্ধু’র শস্ত্রের উপর অগাধ ভরসা রেখেছে ভারত। ভারতীয় বিমানবাহিনীর শিরদাঁড়া মজবুত করতে তাই ইজ়রায়েলের থেকে দূরপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র পেতে চলেছে ভারত। সব কিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইজ়রায়েল সফরের পরই ভারতীয় বায়ুসেনার ভাঁড়ারে ঠাঁই পাবে ‘সোনালি দিগন্তবুধবার ইজ়রায়েলে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করবে, তা একবাক্যে জানিয়েছে নয়াদিল্লি এবং তেল আভিভ। এই সফরে কৌশলগত সম্পর্ক, প্রতিরক্ষা ও সন্ত্রাস মোকাবিলায় পারস্পরিক সমন্বয় জোরদার করতে একাধিক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হতে পারে।যুদ্ধবিমান থেকে নিখুঁত নিশানায় শত্রুর উপর ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার কৌশল রপ্ত করেছে অনেক দেশ। তবে ইজ়রায়েলের হাতে থাকা ক্ষেপণাস্ত্রটি এককথায় তুলনাহীন। সেই গোপন হাতিয়ার দিয়ে ভারতীয় বায়ুসেনার আকাশপথে হামলার পরিধি আরও প্রসারিত করতে ইচ্ছুক ইহুদি রাষ্ট্রটি।

