আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু। সভায় আশাশুনি সেনা ক্যাম্প কমান্ডার ওয়ারেন্ট অফিসার আরিফ, থানার এসআই ফিরোজ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান প্রমুখ বক্তব্য রাখেন। সভায় ২৫ মার্চ সকল শিক্ষা প্রতিষ্ঠানে গণহত্যা ও মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ, বাদ জোহর ও সুবিধামত সময়ে মসজিদ, মন্দির ও গীর্জায় দোয়া ও প্রার্থনা, দিবসের স্মৃতি চারন ও আলোচনা সভা, রাত্র ১০.৩০-১০.৩১ টা ব্লাক আউট এবং ২৬ মার্চ ৩১ বার তোপদ্ধনী, সকল ভবনে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, প্রামান্যচিত্র প্রদর্শনী, সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি পালন, মসজিদ-মন্দির-গীর্জায় দোয়া ও প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাদ্য পরিবেশন, প্রীতি ফুটবল ম্যাচ, মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *