সমাজের আলো।। ।আশাশুনিতে আকস্মিক অগ্নিকান্ডে ৪ টি দোকান ও দোকানের মালামাল পুড়ে গেছে। প্রাথমিক হিসাবে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,আশাশুনি ব্রীজের দক্ষিণ পাশে বাস স্ট্যান্ডে মুদি ও চা-পান ব্যবসায়ী মুজিবুর রহমানের মুকুল স্টোরে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তে পাশের বকুল মোড়ল,রাজু আহমেদ ও রজব আলীর দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ফায়ার ব্রিগেট স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থানে পৌছে আগুন নিভানোর চেষ্টা করে। ১২ জন ফায়ার ফাইটার প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ততক্ষনে মুকুল স্টোর সম্পূর্ণভাবে এবং পাশের ৩টি দোকান বেশীর ভাগ ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকান্ডে মুকুল স্টোরের সাড়ে ৩ লক্ষ টাকা,বকুল মোড়লের ১ লক্ষ টাকা,রাজু আহমদের ১ লক্ষ ২০ হাজার টাকা ও রজব আলীর ৫০ হাজার টাকার আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিক পক্ষ জানান।
আশাশুনি ফায়ার স্টেশনের লিডার মিজানুর রহমান জানান,তারা ১২ জনের টিম আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। ক্ষয়ক্ষতির সঠিক তথ্য পাওয়া না গেলেও প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।##




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *