সমাজের৷ আলো।। ইরানের কাছে মার খাচ্ছে আমেরিকা? না কি নিজেদের রণতরীতে আগুন ধরিয়েছেন ‘হতাশ’ মার্কিন সেনারা? রহস্যের নাম জেরাল্ড ফোর্ড
কিন্তু গত ১২ মার্চ সৌদি আরব উপকূলের অদূরে লোহিত সাগরে হঠাৎই অগ্নিকাণ্ডের শিকার হয় ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। সেন্টিকম একটি বিবৃতিতে বলেছে, ‘‘এই অগ্নিকাণ্ড যুদ্ধজনিত নয়।’’ জাহাজের প্রধান ‘লন্ড্রি স্পেস’ থেকেই নাকি আগুনের সূত্রপাত।ভূমধ্যসাগর ও লোহিত সাগরীয় এলাকায় অগ্নিকাণ্ডের মুখে পড়া মার্কিন নৌসেনার বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে গ্রিসের বন্দরকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন। পশ্চিম এশিয়ার দায়িত্বপ্রাপ্ত মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টিকম) নির্দেশ মেনে যুদ্ধজাহাজটি ইতিমধ্যেই ‘সংঘাত-ক্ষেত্র’ থেকে গ্রিসের পথে রওনা দিয়েছে বলে খবর।২০২২ সালে ভার্জিনিয়ায় মার্কিন নৌবাহিনীর ঘাঁটি থেকে সমুদ্রে পাড়ি দিয়েছিল বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। আটলান্টিক মহাসাগরে আমেরিকার নেতৃত্বাধীন ইউরোপীয় সামরিক জোট ‘নেটো’র স্ট্রাইক কোরের অংশ হিসাবে কাজ করেছে এই রণতরী। ভেনেজ়ুয়েলায় মার্কিন সেনার সাম্প্রতিক অভিযানেও এই যুদ্ধজাহাজটি ব্যবহার করেছিল পেন্টাগন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *