সমাজের আলো।। এক ছাত্রীর সাপের কামড়ে মৃত্যু হয়েছে।। আজ সকালে সাতক্ষীরা জেলার কলোরোয়া উপজেলার কাদপুর এ গ্রামে এ ঘটনা ঘটে। মেয়েটির নাম বিথি খাতুন।কে সি জি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। তার বাবার নাম আব্দুল্লাহ।
জানা যায়, সকল ৭ টার দিকে গোয়াল ঘরে কাঠ গোছাতে গিয়ে সাপে কামড় দেয়। তাকে স্থানীয় ওঝার মাধ্যমে চিকিৎসা নেয়ার চেষ্টা করে। কিন্তু অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *