কালিগঞ্জ,সাতক্ষীরা।।
কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে শনিবার (১৪ই ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় চাম্পাফুল ইউনিয়ন পরিষদ চত্বরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর মাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইব্রাহিম রহমান এর সঞ্চালনায় প্রধান সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রবিউল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কালিগঞ্জ উপজেলা আমীর সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী এবং উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ । আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আবু ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল ইসলাম মোড়ল, ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আতিয়ার রহমান এবং ইউনিয়নের টিম সদস্যবৃন্দ।

