কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ আসনের কালিগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ নির্বাচনী টহল জোরদার করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে কালিগঞ্জের মৌতলা বাজারসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় এ যৌথ টহল পরিচালনা করা হয়। টহলে নেতৃত্ব দেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান। এ সময় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেন এবং বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতেই এ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

