সমাজের আলো।। পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুরে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মধুসুদনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম তৌহিদ হেসেন (৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে খেলাধুলার সময় অসাবধানতাবশত শিশুটি বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। গ্রামবাসীরা দেখতে পেয়ে তাকে দ্রুত তাকে উদ্ধার করে। তাকে বাঁচানো সম্ভব হয়নি।

