সমাজের আলো।। খামেনেইয়ের মৃত্যুর পরই বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা শিয়া মতাবলম্বী মুসলমানেরা বিক্ষোভ দেখিয়েছেন। এমনকি সুন্নি সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানেও রবিরার আমেরিকাবিরোধী বিক্ষোভ দেখা যায়। খামেনেইয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই করাচির মার্কিন কনসুলেট (উপদূতাবাস) লক্ষ্য করে পাথর ছুড়তে থাকেন বিক্ষোভকারীরা।
পশ্চিম এশিয়ায় সংঘাত থামার লক্ষ্মণ নেই। বরং আমেরিকা-ইরান যুদ্ধ পরিস্থিতি আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হানায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। মৃত্যু হয়েছে প্রতিরক্ষামন্ত্রী আজ়িজ় নাসিরজ়াদেহ এবং সেনাপ্রধান আব্দুল রহিম মৌসাভিরও। তার পরেও অবশ্য পিছু হটতে নারাজ তেহরান। বরং

