সমাজের আলো।। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইজ়রায়েল ও আমেরিকার বিমান হামলার (যার পোশাকি নাম যথাক্রমে ‘অপারেশন লায়নস রোর’ এবং ‘অপারেশন এপিক ফিউরি’) জবাবে পশ্চিম এশিয়ার মোট আটটি দেশের মাটিতে ইরান হামলা চালিয়েছে।শনিবার সকাল থেকে ইরানের উপর শুরু হওয়া ইজ়রায়েলি এবং মার্কিন হামলার জেরে অশান্তি ছড়িয়ে পড়েছে গোটা পশ্চিম এশিয়ায়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর গত দু’দিনে ইজ়রায়েল, কুয়েত, বাহরিন, কাতার, সংযুক্ত আরব আমিরশাহি, সাইপ্রাস এবং জর্ডনে ক্ষেপণাস্ত্র ও বিমানহানা চালিয়েছে তেহরান। সোমবার সেই তালিকায় যুক্ত হয়েছে সৌদি আরবের নাম। রাস টানুরা শহরে সৌদির সরকারি তেল পরিশোধন সংস্থা আরামকোয় ইরানি হামলার পরে সরাসরি পাল্টা হামলার ঘোষণা করেছে রিয়াধ।শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের উপর ইজ়রায়েল ও আমেরিকার বিমান হামলার (যার পোশাকি নাম যথাক্রমে ‘অপারেশন লায়নস রোর’ এবং ‘অপারেশন এপিক ফিউরি’) জবাবে পশ্চিম এশিয়ার কয়েকটি মার্কিন ঘাঁটিতে আগেই হামলা চালিয়েছিল ইরানের ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর’। সোমবার বাহরিনে মার্কিন পঞ্চম নৌবহর ক্ষেপণাস্ত্র আক্রমণের নিশানা হয়েছে। পাশাপাশি সাইপ্রাসে মোতায়েন ব্রিটিশ বাহিনীর উপরেও ইরান ফৌজের হামলার খবর মিলেছে।
শনিবার আমেরিকার বিমান হামলায় হামলায় মৃত্যু হয়েছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেইয়ের। সেই সময়ই জখম হন তাঁর স্ত্রী খোজাস্তেহ বাঘেরজ়াদেহ। ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার তাঁর মৃত্যু হয়েছে। খোজাস্তেহের বয়স ৭৮। ১৯৬৪ সালে খামেনেইয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়। খামেনেই তখন ইরানের সর্বোচ্চ নেতা হয়ে ওঠেননি। বাঘেরজ়াদেহের বাবা ছিলেন খামেনেইয়ের পূর্বসূরি আয়াতোল্লা রুহুল্লা খোমেইনির ছায়াসঙ্গী। খোমেনেইয়ের হাত ধরেই সত্তরের দশকের শেষে ইরানে ইসলামিক বিপ্লব হয়। পতন হয় শাহ রাজবংশের।

