সমাজের আলো।। কামিজ দিবে টাকা দিবে, এক হাজার টাকা খেয়ে ভোট নষ্ট করবেন না। কেউ টাকা দিলে টাকা নিবেন, ভোট দিবেন ধানের শীষে। টাকা দেয়, নেন, খান, ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশকে বাঁচান।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটিতে নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেন বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। (সট আছে)
তিনি বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষদের নিরাপত্তার চাদর দিয়ে ঢাকতে চাই। সনাতন ধর্মাবম্বীদের নিরাপত্তার দায়িত্ব আমার। আমি এই আসনের দুই বার এমপি ছিলাম। আমার দ্বারা কেউ কখনো রাজনৈতিক প্রতিহিংসার শিকার হননি, আগামীতেও হবেন না।
জনসভায় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার হাজারো নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

