সমাজের আলো। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একই পরিবারের দুই শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া শিয়ালডাঙ্গা গ্রামের এ ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল বিষয়টি নিশ্চিত করেন। নিহতরা হলেন- ওই গ্রামের আকবর আলীর স্ত্রী আরিফা বেগম (৩০), মেয়ে আকলিমা আক্তার (১০) ও ছেলে আরাফাত হোসেন (৫)। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার গ্রামের একটি ডোবায় মা আরিফা আক্তার ও মেয়ে আঁখি আক্তারের লাশ ভাসতে দেখতে পান তারা। লাশ তুলতে গেলে তারা ছেলে আরাফাতেরও সন্ধান পান। পরে পুলিশকে জানালে সকাল সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করা হয়। রাণীশংকৈল থানার সহকারী পুলিশ সুপার রাণীশংকৈল সার্কেল তোফাজ্জল হোসেন বলেন, ‘নিহতদের লাশ বাড়ির পাশের একটি ডোবা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় নিহতদের মুখে বিষ জাতীয় পয়জনের উপস্থিতি বোঝা গেছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’

