সমাজের আলো।। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতবিক্ষত ইজ়রায়েল এ বার তেহরানের উপর প্রয়োগ করবে পরমাণু অস্ত্র? ইহুদিদের ‘স্যামসন বিকল্প’ নিয়ে পশ্চিম এশিয়ায় বাড়ছে আতঙ্ক।
নৃত্যরত ক্ষেপণাস্ত্র’ থেকে কামিকাজ়ে (আত্মঘাতী) ড্রোন। নতুন নতুন অত্যাধুনিক হাতিয়ারে হামলা চালিয়ে ইজ়রায়েলকে যেন ফালা ফালা করে ফেলছে ইরান! বিশ্বমানের আকাশ প্রতিরক্ষা (এয়ার ডিফেন্স) ব্যবস্থা থাকা সত্ত্বেও সেই আক্রমণ ঠেকাতে ব্যর্থ পশ্চিম এশিয়ার ওই ছোট্ট ইহুদি রাষ্ট্র। প্রাণ বাঁচাতে শেষ পর্যন্ত তেহরানে পরমাণু হামলার সিদ্ধান্ত নেবে তেল আভিভ? আরব দুনিয়ায় যুদ্ধ পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠতেই দুনিয়া জুড়ে বাড়ছে তার আতঙ্ক।

