কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা–৩ আসন (আশাশুনি–কালিগঞ্জ) থেকে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট স. ম. আলিফ হোসেন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কালিগঞ্জ প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট স. ম. আলিফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুভাষচন্দ্র রায়, আশাশুনি উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক বাছির ইকবাল, প্রচার সম্পাদক ইলিয়াস সরদার, কালিগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি নুর ইসলাম বাবু এবং বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংস্কৃতিক ও তথ্য বিষয়ক সম্পাদক এম. আহম্মদ উল্ল্যাহ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী আল মামুন, সাংবাদিক জাহাঙ্গীর আলম, ফজলুল হক, শিমুল হোসেন, তাপস কুমার ঘোষ, সাগর হোসেন, মহাসিন আলীসহ জাতীয় পার্টির নেতা-কর্মী ইয়াকুব আলী, তৌহিদ আহমেদ বুলবুল, মনিমালা ঘোষ প্রমুখ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় অ্যাডভোকেট স. ম. আলিফ হোসেন প্রধান অতিতের বক্তব্যে তিনি বলেন,আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি শুধু একজন প্রার্থী হিসেবে নয়, একজন সন্তান হিসেবে। সাতক্ষীরা–৩ আসনের শক্তি তার বৈচিত্র্যে, ধর্মে নয় মানুষের হৃদয়ে। আমার রাজনীতি ভোগের রাজনীতি নয়, আমার রাজনীতি হবে মানুষকে জোড়া লাগানোর রাজনীতি। তিনি আরও বলেন, নির্বাচিত হলে তিনি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে আলাদা চোখে দেখবেন না এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা, মর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করবেন।
তিনি তার নির্বাচনী অঙ্গীকার হিসেবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, বিশুদ্ধ পানি সরবরাহ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, রাস্তা-ঘাট ও অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষা সেবা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা উন্নয়ন, চাঁদাবাজি ও মাদক নির্মূল, নারীর নিরাপত্তা, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং সনাতন ধর্মাবলম্বীদের জন্য পরিবেশবান্ধব ইলেকট্রিক শ্মশান ও মুসলিমদের জন্য কবরস্থান উন্নয়নের কথা তুলে ধরেন।
তিনি বলেন আরো লাঙ্গল শুধু একটি প্রতীক নয়, এটি পরিশ্রম, ন্যায় ও উৎপাদনের প্রতীক। লাঙ্গল কোনো ধর্ম দেখে না, সবাইকে এক করে। সভা শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আসন্ন নির্বাচন, এলাকার উন্নয়ন পরিকল্পনা, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের প্রত্যাশা নিয়ে মতামত প্রকাশ করেন। এ সময় কালিগঞ্জ প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *