সমাজের আলো।।
ধর্মের নামে ভোট চাইতে গিয়ে একটি রাজনৈতিক দল সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে—এমন অভিযোগ তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে—নাউজুবিল্লাহ। একটা নির্দিষ্ট মার্কায় ভোট দিলে কি কেউ বেহেশতে যেতে পারে?’
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের জামালপুর ইউনিয়নের ভগদগাজি বাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেছেন, দেশের প্রখ্যাত আলেম ও ওলামারাও একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অপপ্রচারকে প্রত্যাখ্যান করেছেন। তিনি উল্লেখ করেন, ‘বাবুনগরী সাহেব জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া নাজায়েজ বলেছেন। চরমোনাইয়ের পীর পর্যন্ত জামায়াতে ইসলামীকে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী দল হিসেবে আখ্যায়িত করেছেন।’

মির্জা ফখরুল বলেন, একটি রাজনৈতিক দল ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এমন একটি দলকে ভোট দিয়ে আমরা আমাদের ঈমান নষ্ট করতে পারি না। তাই আমি মা-বোন ও ভাইদের বলব—কেউ বিভ্রান্ত হবেন না।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *