সমাজের আলো।। দুর্বৃত্তরা সাতক্ষীরা জেলার তালা উপজেলায় নগর ঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে। রোববার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও পাটকেলঘাটা থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে। তার আগে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার জানান, রাতের আধারে দুর্বৃত্তরা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আগুনে দলীয় কার্যালয়ে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ন কাগজপত্র আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *