সমাজের আলো।। দুর্বৃত্তরা সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের এক নেতার বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে সাতক্ষীরা সদর উপজেলার বৈচানা গ্রামে এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগ নেতা আসাদুল হকের স্ত্রী মেহেরুন্নেছা জানান, রবিবার রাত ৯টার দিকে তিনি বৈচানা গ্রামে নিজ বাগান বাড়ির দোতলায় অবস্থান করছিলেন। এ সময় ৬০ থেকে ৭০ জন লোক তার বাড়ির সামনের প্রাচীর ও পুকুরের প্রাচীর ভেঙে ফেলে।

হামলাকারীরা তাঁর বাড়ির মূল ফটক, দুটি সিসি ক্যামেরা, জানালার গ্লাস ভাঙচুর করে। আধা ঘণ্টাব্যাপী ভাঙচুর চালানোর পর স্থান ত্যাগ করে হামলাকারীরা। 

মেহেরুন্নেছা আরো জানান, বিষয়টি সদর থানাকে জানানো হয়।

দুর্বৃত্তরা চলে যাওয়ার পর সিসি ক্যামেরার ফুটেজ দেখে ও কয়েকজনকে সনাক্ত করা হয়েছে। সিসিটিভিতে দেখা যাচ্ছে কুলিয়া এলাকার সবুজ চৌধুরী, জিয়াউর রহমান, বাপ্পি, নাসিরউদ্দিন, আনারুলসহ কয়েকজনের নাম জানতে পারেন বলে জানান মেহেরুন্নেসা।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বলেন, ৫ আগস্ট রাতে আমার বাড়িতে হামলা, ভাঙচুর শেষে নগদ তিন লাখ ১৩ হাজার টাকা ও ৪২ লাখ টাকার মালপত্র লুট করা হয়। রাজনৈতিক প্রতিপক্ষই এর সঙ্গে জড়িত ছিল।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *