,কালিগঞ্জ,সাতক্ষীরা।।
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা নলতা ইউনিয়নের দিশারি সমাজ কল্যাণসংস্থার উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
১৪ ফেব্রুয়ারি (শনিবার) বিকালে নলতার বিশিষ্ট ব্যবসায়ীর অনুদানে দিশারি সমাজ কল্যাণসংস্থার সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সহোযোগিতায় ৯নং ওয়ার্ডের কামকাটিয়া গ্রামের মুনসুর গাজীকে একটি হুইল চেয়ার তুলে দেন ৯ নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি মাও: আকরম হোসেন, মাও: আব্দুল্লাহ আল মামুন (আরবি প্রভাষক), মাও : রফিকুল ইসলাম (আরবি প্রভাষক), অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী জনাব নজরুল ইসলামসহ দিশারি সমাজ কল্যাণসংস্থার সদস্য বৃন্দু।

