সমাজের আলো।। : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিপন্ন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সাতক্ষীরা শহর ছাত্রদল। ঈদ আনন্দ ভাগ করে নিতে শহরের বিভিন্ন এলাকার নিম্নবিত্ত ৫টি পরিবারের মাঝে ‘ঈদ উপহার’ সামগ্রী বিতরণ করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এই উপহার সামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দেওয়া হয়। প্রতিটি উপহার প্যাকেজে ছিল চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, রসুন, আদা, গুঁড়া ঝাল, হলুদ, গরম মসলা, জিরা ও মরিচ। এছাড়াও ঈদ উৎসবের আমেজ দিতে যুক্ত করা হয়েছে সেমাই, লাচ্ছা সেমাই, নুডলস, চিনি, বাদাম, কিসমিস, গুঁড়া দুধ, সাবান এবং আস্ত মুরগি।
উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন শহর ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহিন ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইমাদুল হক ছোট বাবু, সাতক্ষীরা পলিটেকনিক ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সাতক্ষীরা দিবা নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, শহর কৃষক দলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন, সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আকবর হোসেন, দিবা নৈশ কলেজ ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, শহর ছাত্রদলের আহ্বায়ক সদস্য আরিফুল ইসলাম, ২ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাদিম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসলাম হোসেন, সিঃ সহ-সভাপতি বিল্লাল হোসেন এবং কুশখালি ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা ফারুক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিষয়ে শহর ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহিন ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর মানেই ত্যাগের মহিমা ও সবার সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে নিম্নবিত্ত পরিবারগুলোর জন্য ঈদ উদযাপন অনেকটা কঠিন হয়ে পড়েছে। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি অন্তত পাঁচটি পরিবারের মুখে হাসি ফোটাতে। ছাত্রদল কেবল রাজপথের আন্দোলনে নয়, মানবিক সংকটেও সাধারণ মানুষের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ। আগামীতেও আমাদের এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

