সমাজের আলো।।
নির্বাচিত হতে পারলে সকল শ্রেণী পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা দিলেন ধানের শীষের এমপি পদপ্রার্থী জনাব হাবিবুল ইসলাম হাবিব।
গতকাল পহেলা ফেব্রুয়ারি তালা উপজেলা কর্মরত সাংবাদিকদের সাথে তা’আলা উপজেলা ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে এক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।
রবিবার দুপুরে তালা উপজেলা ধানের শীষ প্রতীকের নিবাচনী পরিচালনা কমিটির আয়োজনে ধানের শীষের প্রধান নির্বাচনী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তালা প্রেস ক্লাবের সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক আবু সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয় সাবেক সংসদ সদস্য ধানেরশেষ প্রতীকের এমপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় তিনি বলেন, সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করব। তালা প্রেস ক্লাবের ভবন নির্মাণ, তালা উপজেলাকে পৌরসভা করার চেষ্টা করব। সাংবাদিকদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি,যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, তালা উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান সাইদ।
তালা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আকবর হোসেন, তালা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জর্দার ফারুক হোসেন, সিনিয়র সাংবাদিক জলিল আহমেদ,
আমার দেশের তালা প্রতিনিধি জয়দেব চক্রবর্তী, পাটকেলঘাটা প্রেস ক্লাবের সহ-সভাপতি নাজমুল হক, তালা রিপোর্টার্স ক্লাবের যুগ্ন আহবায়ক বাবলুর রহমান, সিনিয়র সাংবাদিক এসএম লাওকাত হোসেন, তালা প্রেসক্লাবের অন্যতম সদস্য ও দৈনিক প্রভাতী বাংলাদেশের স্টাফ রিপোর্টার খায়রুল আলম, তালা প্রেস ক্লাবের সদস্য আজামল হোসেন জুয়েল, দৈনিক অনির্বাণের স্টাফ রিপোর্টার সাংবাদিক গাজী সুলতান, প্রমুখ।

