সমাজের আলো।। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি গ্রেফতার! ভোরে বাড়ি থেকে তুলে নিয়ে গেল পুলিশ, ক্ষমতায় এসেই কঠোর বলেন্দ্র
গত বছর তরুণ প্রজন্মের (জেন জ়ি) বিক্ষোভের জেরে নেপালে পতন হয়েছিল ওলির সরকারের। তার পর ভোট হয় ৫ মার্চ। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসেন বলেন্দ্র শাহ। শুক্রবারই তিনি শপথ নিয়েছেন।নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ভোরে নিজের বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ। একইসঙ্গে নেপালের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও গ্রেফতার করা হয়েছে। শুক্রবারই নেপালের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন বলেন্দ্র শাহ। তার পর ২৪ ঘণ্টাও কাটেনি। গ্রেফতার করা হল প্রাক্তন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে।গত বছর তরুণ প্রজন্মের (জেন জ়ি) বিক্ষোভের জেরে নেপালে পতন হয়েছিল ওলির সরকারের। তার পর ভোট হয় ৫ মার্চ। ১৬৫টি আসনের মধ্যে ১২৫টি আসনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলেন্দ্রের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। তিনি শুক্রবার নেপালের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলে ভারত থেকেও যায় শুভেচ্ছাবার্তা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন্দ্রকে অভিনন্দন জানিয়েছেন। গত বছরের জেন জ়ি বিক্ষোভে জড়িত থাকার অভিযোগেই ওলি এবং তাঁর স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেফতার করা হল।

