সমাজের আলো।। : সাতক্ষীরার সবকটি আসনে জয় পাওয়ার পর শুকরানা নামাজ আদায় করে সাতক্ষীরাবাসির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেলার চারটি আসনে জয় পাওয়া সংসদ সদস্যরা। ১৩ ফেব্রুয়ারি শুক্রুবার জেলা প্রশাসকের কাছ থেকে ফলাফল গ্রহণের পর অভিমত ব্যক্ত করে সাতক্ষীরায় কর্মরত সাংবাদিক দের সাথে কথা বলেন। এ সময় সাতক্ষীরা ০১(তালা -কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ বলেন তাকে নির্বাচিত করায় সকল ভোটার ভাই বোনদের কৃতজ্ঞতা প্রকাশ করে ও অভিনন্দ জানিয়ে বলেন, তাদেরকে মোবারকবাদ যারা সাতক্ষীরার চারটি আসনে জামায়াত মনোনিত প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করেছেন। চাঁদা ও সন্ত্রাস মুক্ত করার অঙ্গিকার নিয়ে আমরা মাঠে নেমে ছিলাম, সেটা আমরা করবো। আমরা আগামি দিনে সাতক্ষীরা মানুষের উপর হয়রানি হোক, জুলুম হোক এটা যাতে আর না হয় আমরা সে ব্যাপারে ব্যবস্থা নিব। তিনি বলেন একটি মডেল সাতক্ষীরা গড়ে তুলতে জেলা প্রশাসককে রূপ রেখা তেরি করতে বলেছি। তিনি দ্রুত সময়ের মধ্যে স্বপ্ল ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনার ভিত্তিতে সাতক্ষীরা সমস্যা গুলো সমাধানের আশ্বাস দেন।
সাতক্ষীরা ২ (সদর -দেভাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, জনতার ন্সেহ, মায়া, মমতা ও ভালবাসাকে সাথে নিয়ে আল্লাহার কৃপায় আমাদের চারজন প্রতিনিধিকে নির্বাচিত করায় সকল জনগণকে আমরা শুভেচ্ছা জানায় ও অভিনন্দ জানায়। যে উদ্দেশ্য নিয়ে জনগণ আমাদের নির্বাচিত করেছেন আমরা যেন সেই উদ্ধেশ্য সমাধান করে নতুন একটা সাতক্ষীরা গড়তে পারি।
সাতক্ষীরা ৩ আশাশুনি -কালিগঞ্জ) আসনের নির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার বলেন, সাতক্ষীরা বাসি আমাদের নির্বাচিত করায়, বিশেষ করে দেবহাটা ও কালিগঞ্জ বাসির কাছে আমরা ’চির ঋণী’। আমরা সাতক্ষীরা বাসির কাছে কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করছি। একই সাথে দুর্নিতি মুক্ত জেলা গড়ার জন্য আমরা সর্বোচ্ছ চেষ্টা করবো।
সাতক্ষীরা ৪ (শ্যামনগর) আসনের নির্বাচিত এমপি গাজী নজরুল ইসললাম বলেন তাকে নির্বাচিত করায় শ্যামনগর তথা উপকূল বাসির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেন, সমগ্র সাতক্ষীরার উন্নয়নে যেখানে যা ত্রুটি বিচ্যুত অসুবিধা আছে, সকল পেশি শক্তির মোকাবেলা, দুর্নিতি মুক্ত, চাঁদাবাজি মুক্ত একটা সুন্দর সাতক্ষীরা গড়ার জন্য আমরা অঙ্গীকার বদ্ধ। অবকাঠামো, রাস্তাঘাটের উন্নয়ন এবং সকল দিক থেকে আমরা চেষ্টা করবো যাতে করে চেষ্টা করবো সাতক্ষীরাকে আমরা একটা উন্নয়নের রোলমডেলে তৈরি করতে পারি।
জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, সাতক্ষীরায় জামায়াতের চার জন্ সংসদ সদস্য নির্বাচিত করায় তিনি জেলাবাসিকে ধন্যবাদ জানান তিনি আরো বলেন কে আমাদের ভোট দিয়েছেন আর কে দেননি সে প্রশ্ন আমাদের কাছে মুখ্য নয়। আমরা সকলকে নিয়ে ৫৪ বছরের পিছিয়ে পড়া অধিকার বঞ্চিত সাতক্ষীরার অধিকার আদায়ের ব্যাপারে আমাদের মাননীয় সংসদ সদস্যগণ সম্মিলিত ভাবে প্রায়াস চালিয়ে যাবেন ইনশাল্লাহ।
এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফরোজা আখতার জয় পাওয়া চার সংসদ সদস্যেূর কাছে চূড়ান্ত ফলাফল তুলে দেন। এসময় জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারীবৃন্দ মাহবুবুল আলম, অধ্যাপক ওবায়দুল্লাহ, অধ্যাপক ওমরফারুক, শহর শিবিরের সভাপতি আল মামুন, আসন পরিচাপলক, উপজেলা জামায়াত নের্তৃবৃন্দ।

