সমাজের আলো।। গাজীপুর-২ আসনে বিএনপির পূর্বনির্ধারিত শেষ নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে টঙ্গীতে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় বিএনপির নেতাকর্মীসহ শতাধিক ব্যক্তি দগ্ধ হয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গী মাজার বস্তি এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর-২ আসনের বিএনপির শেষ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক টঙ্গী এলাকায় জড়ো হন। প্রচারণাকে বর্ণাঢ্য করতে মিছিলের আগে গ্যাস দিয়ে বেলুন ফোলানোর প্রস্তুতি চলছিল। এ সময় হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং আশপাশে থাকা শ্রমিক, নেতাকর্মী ও সমর্থকরা দগ্ধ হন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলে বিশৃঙ্খলা দেখা দেয়। অনেকে দগ্ধ অবস্থায় এদিক-ওদিক ছুটোছুটি শুরু করেন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে জরুরি বিভাগের সামনে আহতদের স্বজনদের ভিড় জমে যায়।

