সমাজের আলো।। সারা বিশ্বে তেল সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ থাকায় অচিরেই বিশ্ববাজারে জ্বালানি সংকট তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এই প্রেক্ষাপটে জ্বালানি তেল সাশ্রয়ের লক্ষ্যে দোকানপাট এবং শপিংমলে আলোকসজ্জা ও অপ্রয়োজনীয় বাতি বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

শনিবার রাজধানীতে সংগঠনের সভাপতি হেলাল উদ্দিন সাংবাদিকদের জানান, জ্বালানি সাশ্রয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘এটি (জ্বালানি সংকট) আন্তর্জাতিকভাবে তৈরি হয়েছে। এই সংকটটি তৈরি হয়েছে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যুদ্ধের কারণে। আমরা মনে করি যেকোনো কারণেই হোক, আমাদেরকে সাশ্রয়ী হতে হবে। আগামীকাল (রোববার) থেকে আমরা সমস্ত মার্কেটে আলোকসজ্জাগুলো বন্ধ রাখব। পাশাপাশি খুব অপ্রয়োজনীয় বাতি যেগুলো আছে সেগুলো আমরা বন্ধ রাখব।

উল্লেখ্য, বাংলাদেশ সরকার ইতোমধ্যেই দেশের অভ্যন্তরে জ্বালানি তেল রেশনিংয়ের মাধ্যমে সরবরাহ করার উদ্যোগ নিয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *