সমাজের আলো।। : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনের রাজনীতির মাঠ এখন তপ্ত। এই উত্তাপের মধ্যেই উন্নয়নের নতুন রোডম্যাপ হাতে নিয়ে সাধারণ মানুষের একদম কাছে পৌঁছে যাচ্ছেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু।
রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নে দেখা গেছে, প্রথাগত মঞ্চের বক্তৃতার চেয়ে জনতার ভেতরে গিয়ে কথা বলাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই হেভিওয়েট প্রার্থী। পারুলিয়া হাট, বাসস্ট্যান্ড সংলগ্ন মার্কেট ও পারুলিয়া বাজারে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি গ্রামের আঁকাবাঁকা মেঠোপথ ধরে পৌঁছে যান ভোটারদের দ্বারে দ্বারে।
গণসংযোগকালে তিনি ভোটারদের হাতে তুলে দেন আগামীর উন্নয়নের অঙ্গীকারনামা (লিফলেট)। এ সময় ভোটারদের দোয়া ও আন্তরিক সমর্থন কামনা করেন তিনি। স্থানীয়দের সঙ্গে খোলামেলা আলাপচারিতায় পারুলিয়া ইউনিয়নজুড়ে নির্বাচনী আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
গণসংযোগকালে আশরাফুজ্জামান আশু বলেন, আমি কেবল ভোট চাইতে আসিনি, এসেছি আপনাদের সুখ-দুঃখের সাথী হতে। মেঠোপথ থেকে হাটবাজারের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ আমার কাছে আছে। সুযোগ পেলে এই জনপদকে আধুনিক মডেলে রূপান্তর করব।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সহসভাপতি আব্দুস সালাম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সাদেক, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সাখাতুল করিম পিটুল, দেবহাটা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাবুদ গাজী, সহসভাপতি আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক বকুল, আনসার, আনু, হানিফ, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি ও সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা শ্রমিক পার্টির আহ্বায়ক মাগফুর রহমান, পৌর ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক আমিনুর রহমান ফিরোজ, জেলা তরুণ পার্টির সভাপতি আবু ইয়াসিন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের, জেলা যুব সংহতির সহ-সভাপতি শেখ সেলিম, জুম্মানসহ স্থানীয় ও জেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

