যশোর প্রতিনিধি
যশোরের চৌগাছায় গরু চুরির অভিযোগে জনতার হাতে আটক এক ব্যক্তি চিকিৎসাধীন মারা গেছে।আজ রোববার (২২ মার্চ) সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (২১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের মাসিলা গ্রামের লক্ষিপুর পাড়ায় ফজলুর রহমান ওরফে ফজলু (৪৮)এর বসতবাড়ির গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় আলমগীর হোসেন (৪২) ধরা পড়েন। এ সময় গরুর মালিকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করে গণপিটুনি দেয়।
খবর পেয়ে চৌগাছা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় আলমগীর হোসেনকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে দুপুর পৌনে দুইটার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৭টার দিকে মারা যান।
নিহত আলমগীর হোসেন চৌগাছা উপজেলার বড়গোবিন্দপুর গ্রামের এরশাদের ছেলে।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এঘটনায় যশোর চৌগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম বলেন,আমি শুনেছি, এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *