যশোর প্রতিনিধি
যশোর সদরের বাহাদুরপুর (মেহগনি তলা) এলাকায় পার্কিংয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সোয়া একটার দিকে যশোর-মাগুরা মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
বাসটির মালিক আবু বক্কর সিদ্দিক @ বেলাল (প্রফেসর, খবির-উর-রহমান কলেজ, জহুরপুর, বাঘারপাড়া, যশোর)। তার বাড়ি বাহাদুরপুর (মেহগনি তলায়)। মালিকের বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে পার্কিংয়ে রাখা ঢাকা মেট্রো-ব-১৪-০০৯৮ নম্বরের বাসটিতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়।
আগুনের লেলিহান শিখাই পাশেই থাকা মালিকের অপর একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৪৩১০) আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এতে বাসটির ১৪টি গ্লাস ভেঙে যায় ও নষ্ট হয়। ঘটনাস্থলের নিকটে থাকা আরেকটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬০৩১)-এর ড্রাইভার মধু গ্রামের মৃত বাসারাত মোল্লার ছেলে মকবুল হোসেন (৫২), আগুন দেখতে পেয়ে দ্রুত মালিককে খবর দেন।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাস মালিক জানান।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
এবিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *