যশোর অফিস
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫২ বোতল বিদেশি মদসহ হেদায়েত সিকদার (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত যশোর সদর উপজেলার শেখহাটি খাঁ পাড়া এলাকায় আসামির নিজ বাড়ি এবং বাবু বাজার ঝালাইপট্টি এলাকার ‘হোটেল পলাশ আবাসিক’-এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হেদায়েত সিকদার শেখহাটি খাঁ পাড়া এলাকার বাসিন্দা এবং বাবু বাজার ঝালাইপট্টি এলাকার ‘হোটেল পলাশ আবাসিক’-এর ম্যানেজার। তার পিতার নাম সাহেব আলী সিকদার এবং মাতার নাম লাইলি আক্তার।
অভিযানকালে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *