যশোর অফিস
যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ২৮ হাজার ৮০০ টাকা।
বিজিবি সূত্র জানায়, শনিবার (১৪ ফেব্রুয়ারি বিশেষ টহলদল যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আওতাধীন শাহজাদপুর বিওপি’র সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন অবস্থায় ফেন্সিডিল,উদ্ধার করা হয়।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী,জানান,সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে মাদক ও বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *