শহিদ জয়,যশোর
যশোরের ৬টি সংসদীয় আসনের ৫টিতে জামায়াতের মনোনীত প্রার্থীরা ‘দাড়িপাল্লা’ প্রতীকে এবং এটিতে বিএনপি মনোনীত প্রার্থী ‘ধানের শীষ’ প্রতীকে বিজয়ী হয়েছেন। নির্বাচন শেষে সবকটি আসনের প্রাপ্ত বেসরকারি ফলাফল বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
ফলাফল অনুযায়ী, যশোর-১ আসনে জামায়াতের মাওলানা আজিজুর রহমান ১ লক্ষ ১৯ হাজার ৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এর মধ্যে পোস্টাল ভোট ১৭১৬টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নুরুজ্জামান লিটন পেয়েছেন ৯৩ হাজার ৫৪২ ভোট। তার পোস্টাল ভোট ৫৪৭টি।
যশোর-২ আসনে জামায়াতের ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ১ লক্ষ ৭১ হাজার ৯৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এর মধ্যে তার পোস্টাল ভোট ৩৪৯৩। অন্যদিকে বিএনপির সাবিরা সুলতানা পেয়েছেন ১ লক্ষ ৪৬ হাজার ৩২২ ভোট। তার পোস্টাল ভোট ১৩৯১।
যশোর-৩ আসনে বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত ২ লক্ষ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এর মধ্যে তার পোস্টাল ভোট ১৬৯২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল কাদের পেয়েছেন ১ লক্ষ ৮৭ হাজার ৪৬৩ ভোট। তার পোস্টাল ভোট ৩০০৪টি।
যশোর-৪ আসনে জামায়াতের গোলাম রছুল ১ লক্ষ ৭৭ হাজার ৫৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এর মধ্যে তার পোস্টাল ভোট ২২৯১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মতিয়ার রহমান ফারাজী পেয়েছেন ১ লক্ষ ২৮ হাজার ১৭২ ভোট। তার পোস্টাল ভোট ৮৬৮।
যশোর-৫ আসনে জামায়াতের গাজী এনামুল হক ১ লক্ষ ৩২ হাজার ৮৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এর মধ্যে তার পোস্টাল ভোট ২২৮০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী শহিদ ইকবাল (কলস) পেয়েছেন ৮৫ হাজার ৫১৭ ভোট। তার পোস্টাল ভোট ৭৬৯।
এ আসনে বিএনপির প্রার্থী রশিদ আহমদ পেয়েছেন ৫৫ হাজার ৪১৯ ভোট। এর মধ্যে তার পোস্টাল ভোট ৪৬০।
যশোর-৬ আসনে জামায়াতের মুক্তার আলী ৯২ হাজার ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এর মধ্যে তার পোস্টাল ভোট ১২১৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবুল হোসেন আজাদ পেয়েছেন ৭৯ হাজার ৯৭৯ ভোট। এর মধ্যে তার পোস্টাল ভোট ৮২০টি।
এছাড়া, এই ৬টি আসনে অনুষ্ঠিত গণভোটে বিপুলসংখ্যক ভোটার ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিয়েছেন। ৬টি আসন মিলিয়ে মোট ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১৩ হাজার ৬৪২টি এবং ‘না’ ভোট পড়েছে ২ হাজার ৫৫৬টি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *