সমাজের আলো।। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের সব ধরনের প্রচার-প্রচারণা সোমবার রাতে শেষ হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) বিধিমালা অনুযায়ী, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচার কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এই হিসেবে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এই সময়ে কোনো সভা, সমাবেশ, মিছিল, পোস্টার ক্যাম্পেইন, লিফলেট বিতরণ বা সোশ্যাল মিডিয়ায় প্রচারণামূলক কার্যক্রম চালানো যাবে না।

ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, ‘নির্বাচন কমিশন আইন ও বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের পর প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কেউ এই নির্দেশনা অমান্য করেন, তবে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ইসির দাবি, এবারের নির্বাচনী পরিবেশ অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো। কমিশন কর্মকর্তারা বলছেন, নির্বাচনী সহিংসতা, বড় ধরনের সংঘাত বা ব্যাপক অনিয়মের অভিযোগ আগের তুলনায় কম। মাঠ পর্যায়ের প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় অংশগ্রহণের ফলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *