নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে ডক্টরস প্রিমিয়ার লিগ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৬টায় সাতক্ষীরার স্বনামধন্য ডাক্তারদের আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ডা. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ডক্টরস প্রিমিয়ার লিগ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস প্রিমিয়ার লিগ-২০২৬ টুর্নামেন্ট কমিটির সেক্রেটারী ডা. রাজিব কওছার, টুর্নামেন্ট কমিটির মুখ্য সংগঠক ডা. সুমন কুমার দাস, ফারজানা ক্লিনিকের ডিরেক্টর সি এম নাজমুল ইসলাম, ইবনে সিনা ফার্মাসিটিক্যাল এর আরএসএম হাসানুল হক ও বিশিষ্ট ক্রীড়াবিদ শেখ আব্দুল্লাহ প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মীর মাহফুজ, ডা. সৌরভ, ডা. মনিরুজ্জামান, ডা. আব্দুল্লাহ আল বাকী, ডা. সাকিব, ডা. মেহেরুপ প্রমুখ।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় ফারজানা ক্লিনিক একাদশ বনাম একতা হাসপাতাল। টুর্নামেন্টের খেলায় টসে জিতে ফারজানা ক্লিনিক একাদশ ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় এবং একতা হাসপাতালকে ফিল্ডিং এর আমন্ত্রণ জানায়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন বিসিবির কোর্স ফজলুর রহমান ও লিটু। এ সময় সাতক্ষীরার সনামধন্য ডাক্তারবৃন্দসহ সহকারী ডাক্তাররা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সরদার নাঈম ইসলাম।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *