সমাজের আলো।। : সাতক্ষীরার শ্যামনগরে মৎস্য ঘেরের পানিতে পড়ে দাউদ মিস্ত্রি (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের শংকরকাটি গ্রামের একটি মৎস্য ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত দাউদ মিস্ত্রি একই গ্রামের মৃত ময়েজ উদ্দিন মিস্ত্রির ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দাউদ মিস্ত্রি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি ঘেরে তার দেহ ভাসতে দেখেন। এসময় তারা তাকে উদ্ধার করলে তিনি মৃত বলে নিশ্চিত হওয়া যায়।
মৃত দাউদ মিস্ত্রির বড় ছেলে মোঃ আব্দুল মমিন জানান, তার বাবা প্রায়ই বাড়ি থেকে একা বের হয়ে যেতে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত তিনি ঘেরের পানিতে পড়ে মারা গেছেন।

