সমাজের আলো।। পুকুরে বিষ দিয়ে এক কৃষকের ১ লাখ টাকার মাছ ক্ষতি করেছে দুর্বৃত্তরা। গত রাতে সাতক্ষীরা সদর উপজেলা শিবপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামে ঘটনা ঘটে। সাতক্ষীরা সদরের সাতানী গ্রামের মনিরুল ইসলাম মনির জানান,তিনি অনেকদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। গত রাতে কে বা কারা পুকুরে বিষ দিয়েছে। বিষের কারণে প্রায় ১ লাখ টাকার মাছ মারা গেছে।

