সমাজের আলো। ইরানকে হুঁশিয়ারি দেওয়ার পরেই ট্রাম্প জানিয়েছেন যে, তিনি আশা করেন, সোমবারের মধ্যেই বোঝাপড়ায় আসবে ইরান। ইরান অবশ্য ট্রাম্পের এই হুমকিকে গুরুত্ব দিতে নারাজ।ইরানকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবারের মধ্যে হরমুজ় প্রণালীতে অবরোধ না-তুললে ইরানকে নরকে পাঠানোর হুমকি দিয়েছেন তিনি। রবিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে এই হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। এই পোস্টে একাধিক আপত্তিকর এবং অশ্লীল শব্দ ব্যবহার করেছেন ট্রাম্প, যা নিয়ে বিতর্ক বেধেছে। তার কিছু ক্ষণ পর আর একটি পোস্ট করে সময়ও নির্দিষ্ট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি লিখেছেন, ‘‘মঙ্গলবার, রাত ৮টা (মার্কিন সময়)’’। অর্থাৎ ওই সময় (ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকাল সাড়ে ৬টা) পর্যন্ত সময় দেওয়া হয়েছে তেহরানকে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *