সমাজের আলো।। ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ, হল না শান্তির কোনও চুক্তি! মার্কিন ভাইস প্রেসিডেন্টের ‘দুঃসংবাদ’ পাকিস্তান থেকে, কী বলল ইরান

পাকিস্তানে ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ। শান্তির কোনও চুক্তি হল না আমেরিকা এবং ইরানের মধ্যে। সমঝোতায় আসতে পারল না কোনও পক্ষ।পাকিস্তানে ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ। শান্তির কোনও চুক্তি হল না আমেরিকা এবং ইরানের মধ্যে। সমঝোতায় আসতে পারল না কোনও পক্ষ। রবিবার সকালে বৈঠক সম্বন্ধে এমনটাই জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তিনি জানিয়ে দেন, তাঁর কাছে ‘দুঃসংবাদ’ আছে। কারণ, ইরান তাঁদের শর্ত মানেনি। যদিও তেহরান অন্যরকম দাবি করেছে।প্রায় ছ’সপ্তাহ যুদ্ধের পর গত মঙ্গলবার ইরানের সঙ্গে দু’সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ট্রাম্প। তার পর পাকিস্তানে দু’পক্ষ যুদ্ধ নিয়ে আলোচনায় বসতে রাজি হয়। পাকিস্তানের মধ্যস্থতাতেই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে বলে দাবি করে ইরান এবং আমেরিকা। শনিবার মুখোমুখি আলোচনায় বসতে ভান্স-সহ মার্কিন প্রতিনিধিরা ইসলামাবাদে পৌঁছোন। ছিলেন বিশেষ মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জারেড কুশনেরও। বিপরীতে ইরানের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সে দেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাকের কালিবাফ। প্রায় ২১ ঘণ্টা ধরে ইসলামাবাদে সেই আলোচনা হয়েছে। কিন্তু কোনও সমাধানসূত্র মেলেনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *