লিংকন আসলাম,আশাশুনি প্রতিনিধি:আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার খাজরা ইউনিয়নে অভিযান চালিয়ে গ্রেফতার ও মালামাল উদ্ধার করা হয়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নির্দেশনায় এএসআই আরিফ, এএসআই ইব্রাহিম ও এসআই ফয়সাল আহমেদ অভিযান পরিচালনাকালে খাজরা ইউনিয়নের খাজরা পূর্বপাড়ার মৃত আইজ উদ্দিন খাঁ’র ছেলে বিল্লাল হোসেন খাঁ ও তার ভাবি তৈয়েবুর খাঁ’র স্ত্রী রিমা সুলতানার বসত বাড়ির রান্না ঘর হতে ১০ লিটার চোলাই মদ, মদ তৈরিতে ব্যবহৃত ৩০ লিটার চিটাগুড় মিশ্রিত পানি ও মদ তৈরি করার পাতিল, ড্রাম জব্দ করা হয় এবং দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছিল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *