আশাশুনি প্রতিনিধি:আশাশুনি উপজেলার মিত্র তেঁতুলিয়ায় কতিপয় ব্যক্তি তাদের জমিতে লোনা পানি উঠানোয় ৭০০০ বিঘা জমির ধান চাষী ধান চাষ নিয়ে বিপাকে পড়েছে। লোনা পানি উঠানো বন্ধ না হলে কৃষকরা ফসল ঘরে তুলতে না পেরে পথে বসতে বাধ্য হবে।
কাদাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া মৌজায় বিগত ৪/৫ বছর যাবৎ চলতি মৌসুমে ধান চাষ করে থাকে। ফসল ভাল হওয়ায় এবছর নতুন করে আরও ৪০/৫০ বিঘা জমিতে ধান চাষ করা হচ্ছে। চাষী মিজানুর রহমান মন্টু, মোমিনুর রহমান সেন্টু, অনাদি সরকার, পলাশ সরকার, লক্ষ্মীকান্ত বিশ্বাস, জয়নুর খান, বাবু বিশ্বাস, গ্রাম ডাক্তার রবীন্দ্র নাথ বিশ্বাস, বিনয় কৃষ্ণ সরকার, মনোজ জানান, এসব জমিতে ফসল উঠার পর লোনা পানি উঠিয়ে মাছ চাষ করা হয়ে থাকে। ফলে ধান চাষে চাষীরা বেশ উৎসাহিত হচ্ছে। গত সোমবার দিবাগত রাত থেকে শফি সরদার, দীপঙ্কর কুমার সরকার, রব্বানী সরদার ব্রাহ্মন তেঁতুলিয়া ও তেঁতুলিয়া বিলের বর্ডার জালায়ের খাল স্লুইস গেট ব্যবহার করে লবণ পানি উঠাচ্ছে। এবং লোনা পানি দিয়ে প্রায় ৩৫/৪০ বিঘা জমিতে মাছ চাষ করার উদ্যোগ নিয়েছে। পানির প্রভাবে ধান চাষের জমি ক্ষতিগ্রস্ত হবে এবং ধান চাষীরা ফসল না পেয়ে পথে বসতে বাধ্য হবে। এছাড়া লিটু খান, প্রভাত সরকার, শুকুর আলীসহ কেউ কেউ লোনা পানি উঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানাগেছে। অবিলম্বে লোনা পানি উঠানো বন্ধ না করা হলে এলাকার কৃষকরা সীমাহীন দুর্ভোগে পড়বে। সরকার তথা কৃষি বিভাগ যেখানে মৎস্য ঘেরে চলতি মৌসুমে ধান চাষের জন্য ব্যাপক কার্যক্রম গ্রহন করেছে, সেখানো তেঁতুলিয়ার বিলে কিছু মানুষের কৃষকদের স্বার্থ বিরোধী কাজ মেনে নিতে পারছেনা এলাকাবাসী।
উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু জানান, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *