আশাশুনি ব্যুরো:আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বসুখালী কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ হিফজখানার নাম ব্যবহার করে একটা চক্রের বিরুদ্ধে টাকা কালেকশানের অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিন গেলে কমিটির সভাপতি, প্রতিষ্ঠান প্রধান ও সদস্যবৃন্দ জানান, বেশ আগে মাদ্রাসা কর্তৃপক্ষের অনুমতি ক্রমে মাদ্রাসার কল্যাণে টাকা কালেকশান চলকো। ২০২১ সালে আদায়কারীদের কার্যক্রমে অনিয়ম ধরা পড়লে কালেকশান বন্ধ করে দেয়া হয়। সেই থেকে কোন কালেকশান করা হয়নি। শনিবার (২১ ফেব্রুয়ারী) মাদ্রাসার পুরাতন ছাত্র চাম্পাফুল গ্রামের আবুল হাসান নলতায় হাজী ফজর আলীর কাছে টাকা কালেকশানে গেলে বিষয়টি জানাজানি হয়। আজ(রবিবার) হাসানকে মাদ্রাসায় ডাকিয়ে আনার পর তার কাছে পাওয়া কালেকশানের তালিকা সম্বলিত হিসাবের খাতায় দেখা যায় ২০২১ সালের পরেও টাকা আদায় বন্ধ হয়নি। আদায়কারী চক্রের সাইফুল ইসলাম বিপ্লবী ও হাসানের কাছে এরকম আরও ১২টি খাতা আছে। এব্যাপারে টাকা আদায় করতে যাওয়া আবুল হাসান বলেন, তিনি মাদ্রাসার সেক্রেটারী আলহাজ্ব আঃ খোকনের সাথে তার বস সাইফুল ইসলামের মোবাইলে কথোপকথনের সময় তাদেরকে সেক্রেটারী টাকা কালেকশান করতে বলেছেন ৩দিন আগে।
মাদ্রাসার সভাপতি বলেন, আমরা সেক্রেটারীর সাথে কথা বলেছি, তিনি টাকা কালেকশান করতে কাউকে বলেননি বলে জানিয়েছেন। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনায় পরিণত হয়েছে। সভাপতি এব্যাপারে থানায় অভিযোগ করবেন বলে জানান।

