আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজোলার ফকরাবাদে মাদকাসক্ত ছেলের হাতে যখম হওয়ার ঘটনায় মা ফজিলা বেগমের অভিযোগের ভিত্তিতে ছেলেকে গ্রেফতার ও মোবাইল কোর্টে সাজা প্রদান করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে এসআই ফয়সাল আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার অভিযান চালিয়ে ফকরাবাদ গ্রামের রফিকুল ইসলাম (আঙ্গুর) বিশ্বাসের মাদকাসক্ত ছেলে মোঃ রমজান বিশ্বাস (২৮)কে তার বাড়ি থেকে ২টি ইয়াবা ট্যাবলেট ও তিন পুরি গাঁজাসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীকে উপজেলা ভূমি অফিসে নিয়ে যাওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমুর নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা আদায় করেন।##

