সমাজের আলো।। পেন্টাগন জানিয়েছে, আপাতত পশ্চিম এশিয়ায় নজরদারির কাজে ‘ড্রোন বোট’ ব্যবহার করা হচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে, এই বোট হামলার কাজেও প্রয়োগ করা হতে পারে।ইরানের আশপাশে পশ্চিম এশিয়ার উপকূল সংলগ্ন এলাকায় ‘চালকবিহীন ড্রোন বোট’ নামিয়েছে আমেরিকা। পেন্টাগনের সূত্র উল্লেখ করে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদ সংস্থা রয়টার্স। এর আগে ওই অঞ্চলে এমন কোনও অস্ত্র মোতায়েনের নজির ছিল না মার্কিন বাহিনীর। এই ড্রোনগুলি জলপথে ‘আত্মঘাতী’ হামলায় সক্ষম। ফলে ইরানে ডোনাল্ড ট্রাম্প তেমন কোনও হামলার পরিকল্পনা করছেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।ড্রোন বোট’ আসলে একটি স্পিডবোট। তাতে ড্রোন বসানো রয়েছে। এই বোটে চালকের প্রয়োজন হয় না। পেন্টাগন জানিয়েছে, আপাতত পশ্চিম এশিয়ায় নজরদারির কাজে ‘ড্রোন বোট’ ব্যবহার করা হচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে, এই বোট হামলার কাজেও প্রয়োগ করা হতে পারে। বোটের ড্রোনে ক্ষেপণাস্ত্র বা বোমা ভরে তা লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য পাঠানো যেতে পারে। রয়টার্স জানিয়েছে, দীর্ঘ দিন ধরে চালকবিহীন জলযান পশ্চিম এশিয়া সংলগ্ন অংশে মোতায়েন করার চেষ্টা করছিল আমেরিকা। তবে একাধিক চেষ্টা ব্যর্থ হয়েছে। অবশেষে ‘ড্রোন বোট’-এর মাধ্যমে যুদ্ধ চলাকালীন মার্কিন বাহিনীর সেই চেষ্টা সফল হল।

