সমাজের আলো। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বাসভবন ও তার কার্যালয়ের কাছে একাধিক বিস্ফোরণ হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানি গণমাধ্যমে বলা হয়েছে, তেহরানের পাস্তৌর জেলায় একাধিক বিস্ফোরণ হয়েছে। উচ্চ নিরাপত্তায় ঘেরা এই এলাকায় খামেনির বাসভবন ও কার্যালয় রয়েছে।

ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন বলছে, অন্তত সাতটি ক্ষেপণাস্ত্র এই এলাকায় আঘাত হেনেছে।  

তবে এসব হামলায় খামেনির কিছু হয়েছে কিনা, সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *