সমাজের আলো।। একাধিক সূত্রের দাবি, ইরানের পশ্চিম দিকে ইরানের বিদ্রোহী গোষ্ঠীকে দিয়ে হামলা চালানোর ছক কষছে পেন্টাগন। তবে কবে এবং কী ভাবে হামলা চালানো হবে, তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে ওই সূত্রের দাবি।ইরানে এ বার গৃহযুদ্ধ বাধিয়ে দেওয়ার ছক কষছে আমেরিকা! সে দেশের বিদ্রোহী কুর্দ বাহিনীকে আমেরিকা অস্ত্র দিয়েও নাকি সহায়তা করতে পারে! বেশ কয়েকটি সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।সূত্র মোতাবেক, ইরানের পশ্চিম দিকে কুর্দ বাহিনীকে দিয়ে হামলা চালানোর ছক কষছে পেন্টাগন। তবে কবে এবং কী ভাবে হামলা চালানো হবে, তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে ওই সূত্রের দাবি। রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনীর উপর হামলার আগে আমেরিকার সহায়তা চেয়েছে কুর্দদের সশস্ত্র বাহিনী। দু’টি সূত্রের দাবি, মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ তাদের অস্ত্র দিয়ে সাহায্য করবে কি না, তা নিয়েও আমেরিকার সঙ্গে আলোচনা করেছে কুর্দ বাহিনী।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে কুর্দ গোষ্ঠীকে সিআইএ মদত দিতে পারে বলে দাবি করা হয়েছিল। মার্কিন ওয়েবসাইট ‘অ্যাক্সিওস’-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়, কুর্দদের দুই প্রভাবশালী নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

