সমাজের আলো।। ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) ২৩ শে রমজান বিকালে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আলআমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে শহর শিবিরের সভাপতি মো. মেহেদী হাসানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওবায়দুল্লাহ, অফিস সম্পাদক মো. ,রুহুল আমীন সাতক্ষীরা শহর জামায়াতে সেক্রেটারী মো. খোরশেদ আলম, জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. জুবায়ের হোসেন । এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. জিল্লুর রহমান, সাংবাদিক বরুণ ব্যাণার্জী প্রমুখ। এমসয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। ছাত্র শিবিরের ইফতার মাহফিলে সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিনত হয়। এসময়

প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেন, রমজান মাস এসেছে মিথ্যাকে পরিহার করে ভালোকে গ্রহন করতে। মানব জাতীকে সত্য ও মিথ্যার পার্থক্য বোঝাতে। রমজানের শিক্ষা নিয়ে আগামীর পথ চলতে হবে। সাংবাদিকরা সমাজের সঠিক তথ্য তুলে ধরে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা শহর শিবিরের সেক্রেটারি মো. নুরুন্নবী।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *