সমাজের আলো।। মাত্র কয়েকটি গ্রাম। সেখানে কিন্তু সাপকে সাপ বলা যাবেনা। তাদের অন্য নাম রয়েছে। এখানে কেউটে গোত্রীয় সাপকে দেবীজ্ঞানে পুজো করা হয়।
সাপ ও মানুষের সখ্যতাটা খুব কমই দেখা যায়। যেখানে সাপের প্রকোপ বেশি সেখানে মানুষ সাপের সঙ্গে কীভাবে দিন কাটাতে হবে তার কৌশল রপ্ত করে নেন। কিন্তু এই পশ্চিমবঙ্গেই এমন কয়েকটি গ্রাম রয়েছে যেখানে সাপকে দেবীজ্ঞানে পুজো করা হয়।এখানে পবিত্র জল, দুধ দিয়ে পুজো পায় সাপ। সাপের মাথায় এই দুধ, জল ঢালা হয়। এখানে প্রায় প্রতিটি ঘরেই এই সাপের দেখা পাওয়া যায়। ঘরের সদস্যদের সঙ্গে সাপের এই সহবাস রীতিমত নজর কাড়ে।

