সমাজের আলো। দারুণ বোলিং ও চমৎকার ব্যাটিংয়ের সমন্বয়ে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২–১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। এটি ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের দ্বিতীয় বড় জয়।
বাংলাদেশের সর্বোচ্চ জয় ছিল ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮৩ রানের ব্যবধানে। এবার সেই রেকর্ডের খুব কাছাকাছি গেল টাইগাররা।

