আব্দুর রাজ্জাক রাজু কপিলমুনি সংবাদদাতাঃ
কপিলমুনি প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১০ নভেম্বর২৩ প্রেসক্লাবের হল রুমে আহবায়ক আব্দুর রাজ্জাক রাজু’ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। এ সময় ক্লাবের মানোন্নয়নে বিশেষ আলোচনা ও বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, ক্লাবের আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ আমিনুল ইসলাম বজলু, সদস্য এস এম আব্দুর রহমান, এইচ এম শফিউল ইসলাম, এ কে আজাদ, সিনিয়র সাংবাদিক জি এম হেদায়েত আলী টুকু, শেখ মোহাম্মদ আব্দুস সালাম, মুন্সি রেজাউল করিম মহব্বত, জি এম আসলাম হোসেন, জি এম মোস্তাক আহমেদ, মিলন কুমার দাশ, এস এম লোকমান হেকিম, জি এম হাসান ইমাম, দাতা ও আজীবন সদস্য যথাক্রমে সাধন কুমার ভদ্র, সরদার ফরিদ আহমেদ, এস এম আজিজুর রহমান, রাম প্রসাদ পাল। সকাল ১০ টায় মাসিক এ সাধারণ সভায় অাগামী নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনের সম্ভাব্য তারিখ ও নির্বাচন কমিশনের বিষয় সিদ্ধান্ত গৃহীত হয়। সাধারণ সভার মাঝে এক ঝটিকা সফরে কপিলমুনি প্রেসক্লাবে আগমন করেন সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। এ সময় তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত সদস্যদের সাথে মতবিনিময় করেন।

