সমাজের আলো।। পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটে বিক্ষোভ চলাকালে মার্কিন মেরিন সেনারা সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে পাকিস্তানিদের ওপর মার্কিন মেরিন সেনাদের সরাসরি গুলি চালানোর বিষয়টি নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স। 

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় গত শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এই খবর চাউর হওয়ার পর পাকিস্তানের বিভিন্ন অংশে বিক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। দেশটিতে করাচিতে মার্কিন কনস্যুলেটে এনিয়ে তাণ্ডব চালায় শত শত পাকিস্তানি। 

সেখানে পুলিশের সঙ্গে সংঘাতে অন্তত ১০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। সেই বিক্ষোভে মেরিন সেনারা গুলি চালিয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছে। 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *