সমাজের আলো।৷ সাতক্ষীরা জেলার দৈনিক সংবাদ পত্রিকার কলারোয়া প্রতিনিধি আব্দুর রহমানের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। জাতীয় নির্বাচনের পরদিন গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আব্দুর রহমান কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের মানিকনগর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। তিনি কলারোয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক।
আব্দুর রহমান জানান, ৬/৭ জনের একটি দুর্বৃত্তের দল তার বাসগৃহে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে পুড়ে যায় একটি মোটরসাইকেল, নগদ টাকা, আসবাবপত্র, চালসহ বাসার অনন্য জিনিসপত্র। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় আড়াই লক্ষাধিক টাকা বলে দাবি তার। আগুন লাগার পরপরই ৯৯৯ তিনি ফোন দিয়ে বিষয়টি জানালে থানা পুলিশ রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে আসে।
গতকাল শনিবার দুপুরের পর কলারোয়া থানার ওসি এইচএম শাহিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘গত বছর কুরবানির ঈদের সপ্তাহ খানেক আগে এলাকার কয়েকজন ওই সাংবাদিকের ওপর হামলা করে। তাকে তখন হাতুড়ীপেটা করে মারত্মক জখম করা হয়। সাংবাদিক আব্দুর রহমান তখন সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছিলেন।
চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর হামলাকারীরা বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকী দেয়। সে ঘটনায় জীবন ও বাসগৃহের ক্ষতির ভয়ে থানায় মামলা করেননি।

