সমাজের আলো।। দুপুরে দুটি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ৫০ হাজার টাকা ও ৩ ভরির স্বর্ণালংকার নিয়ে গেছে।
বুধবার (৪ মার্চ ২০২৬) বেলা ১২টার দিকে কলারোয়া হাসপাতালে রোডে এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, একই ভবনের দুটি বাসার একটিতে ভাড়া থাকতেন কলারোয়া এবি ব্যাংকের কর্মকর্তা মাসুদ হোসেন ও সরকারি হাসপাতালের নার্স কবিতা ও তার স্বামী এনজিও কর্মকর্তা সুকুমার দাস। ক্ষতিগ্রস্থ ব্যাংকার মাসুদ জানান, সকাল ৯টার দিকে তিনি ব্যাংকে চলে যান। বেলা দেড়টার দিকে বাসায় এসে দেখেন ঘরের দরজার তালা ভাঙ্গা। ভিতরে সবকিছু তছনছ করা। ড্রয়ার ভেঙ্গে নগদ ৩৬/৩৭হাজার টাকা ও দেড় ভরির মতো স্বর্ণালংকার চুরি হয়েছে।
একই ঘটনা পাশের বাসাতেও। ওই বাসার বাসিন্দা সুকুমার দাস জানান, সকাল ৮টার দিকে তিনি ও তার স্ত্রী অফিসে চলে যান। তাদের বাসা থেকেও একই ভাবে দরজার তালা ভেঙ্গে ভেতর থেকে নগদ ২০হাজার টাকা ও ১ ভরির মতো স্বর্ণালংকার চুরি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানা অভিযোগ দিয়েছেন বলে জানান।

